চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

Sadek Ali
গর্বিতা রানী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার রাতের এ অভিযানে গ্রেপ্তার টিয়া (৩০) ওই এলাকার মৃত বাবলুর রহমানের ছেলে বলে জানান,

আরও পড়ুন: কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম

র‌্যাব-৫-এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসাইন মাহমুদ।

 রোববার র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প (সিপিসি-১) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল র‌্যাবের একটি আভিযানিক দল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া ব্রিজ এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

আরও পড়ুন: ধর্মপাশা-মধ্যনগর সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই

খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে টিয়াকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে দুটি পলিথিন প্যাকেটে রাখা ১৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

 এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত  সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।