চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রিদুয়ান সিদ্দিকী
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিব উদ্দিন রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার (১৯ জুন) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ছাত্রনেতা রিদুয়ান সিদ্দিকী।
উল্লেখ্য, রিদুয়ান সিদ্দিকী সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের একজন অন্যতম সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করেন।
আরও পড়ুন: নান্দাইলে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ
রাজনৈতিক অঙ্গনে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের একজন একনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
ছাত্ররাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
আরও পড়ুন: শাহজালাল মাজারে চিরকুমার ওলীর ‘কথিত বংশধর’দের ‘বিনা পুঁজির ব্যবসা’!





