আটকের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে পুলিশের হাতে আটকের একদিন পর কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতা। নিহত নুরুল আলম যুবলীগের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে আটকের পর মঙ্গলবার সন্ধ্যায় নুরুল আলমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরদিন বুধবার সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: সাভারে পরপর বোমাসদৃশ বস্তু ও বিস্ফোরক উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, অসুস্থ হওয়ার পরপরই নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের দাবি, প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন নুরুল আলম হৃদ্‌রোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে ছাত্রদল নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

জেল সুপার ইকবাল হোসেন আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।