নরসিংদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশু নিহত
নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশু নিহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। এদের মধ্যে দুজন মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
আরও পড়ুন: অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় দুই পুলিশ কারাগারে
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাথে আবুল কালাম আজাদ মাস্টারের বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নাম ওই তিন বোন। দীর্ঘক্ষণ সময় পার হয়ে গেলেও পরিবারের সদস্যরা তাদের কোনো হদিস না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের মরদেহ গুলো পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের মরদেহ গুলো দ্রুত উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে একই পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে হৃদয়বিদারক পরিস্থিতি।
আরও পড়ুন: কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে জোর





