খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত তিন ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের পূজগাঙ মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পাঁচ ব্যক্তি একটি ইজিবাইক (টমটম) করে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় অজ্ঞাতনামা বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের দাবি, অপর দুইজনকে বন্দুকধারীরা সঙ্গে করে নিয়ে যায়।
এদিকে, একটি সূত্রের দাবি, পাহাড়ে সক্রিয় দুটি সশস্ত্র আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় ওই তিনজন নিহত হয়েছেন। তবে এ দাবির বিষয়ে সংশ্লিষ্ট কোনো সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও বিষয়টি নিশ্চিত করেনি।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





