সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

Sadek Ali
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩১ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রায়পুরে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে পানিতে আগে থেকে কারেন্ট জাল পাতা ছিল। জালে আটকে থাকা মাছ সংগ্রহ করতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন ইসমাইল। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

আরও পড়ুন: লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু, আহত ইউপি সদস্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।