প্রবল স্রোতে সেতু ধস, বন্ধ বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৪৪ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) সকালে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার পানির তীব্র স্রোতের চাপ সহ্য করতে না পেরে সেতুটি ধসে পড়ে। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দুই পাশের মানুষ চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু ভেঙে যাওয়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। তারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি দ্রুত সড়ক যোগাযোগ পুনঃস্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।