কুলাউড়ায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আব্দুল হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
মৌলভীবাজারের কুলাউড়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১ আগস্ট) বাদ আছর কুলাউড়া পৌর শহরের নিজ বাসভবনে আয়োজিত মিলাদ মাহফিলে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমদ আলী।
আরও পড়ুন: আশুলিয়ায় বিস্ফোরণ: আট মৃত্যুতে পুলিশের মামলা
মরহুম আব্দুল হান্নান ছিলেন দৈনিক আগামীর সময়-এর সম্পাদক মোস্তফা মামুন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা মহসিনের বাবা। তিনি দীর্ঘদিন কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখ্য, গত বছরের ৫ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান। তাঁর মৃত্যুতে কুলাউড়ার শিক্ষা ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন: ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে





