সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও ফোনসহ আটক ১

Sadek Ali
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৩ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ২ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য, ভারতীয় রুপি ও মোবাইল ফোনসহ একজন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে।

আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

এ সময় আটক ব্যক্তির কাছ থেকে মাদকদ্রব্য, ভারতীয় রুপি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮৭ হাজার টাকা বলে জানা গেছে।

সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার দেশের যুবসমাজ, অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ দমনে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রের তৎপরতা বন্ধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, মিজান বললেন ‘অভাবের তাড়নায় করেছি’

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান স্থানীয় সচেতন মহলের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি সীমান্তবাসীকে অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।