আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:০১ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার (৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাইলে পামারট্রি (Riley Palmertree)।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সঙ্গে এফবিআইয়ের বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি তুলে ধরেন।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, প্রতারণা এবং সাইবারভিত্তিক অপরাধ মোকাবিলায় এফবিআইয়ের কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন আইজিপি।

আরও পড়ুন: নিকলীতে ১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।