উলিপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি
আজ ৩ আগস্ট ২০২৬ ইং দৈনিক বায়ান্নোর আলোর ও মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার আব্দুল মান্নানকে প্রাণনাশের হুমকি, ক্যামেরা কেড়ে নেওয়া এবং মারধরের অভিযোগে উলিপুর থানায় ভুক্তভোগী সাংবাদিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নম্বর- ১১২, তারিখ: ০৩/০৮/২০২৬।
জিডি সূত্রে জানা যায়, গত ২৪/০৭/২০২৬ ইং তারিখে রামদাস ধনিরাম বলদিপাড়া মসজিদ থেকে চিলমারী রোডের ব্র্যাক অফিস পর্যন্ত ব্রিজসহ রাস্তাটি স্কুল-কলেজের ছেলে-মেয়েসহ সাধারণ জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়লে ওই সাংবাদিক সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ভিডিও ধারণসহ সাধারণ জনগণের সাক্ষাৎকার গ্রহণ করতে যান।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ভেলকা শাহিন
এ সময় ওই এলাকার মৃত মহুর আলীর ছেলে ও উপজেলা পরিষদের মাস্টাররোলের পিয়ন মো. ফয়জার আলী নিউজ প্রকাশে বাধা প্রদান করেন। বাধা প্রদানের কারণ জানতে চাইলে মামলাবাজ ফয়জার আলী জানান, ওই গ্রামে তার ক্রয়কৃত জমি রয়েছে। তার পাশ দিয়ে আরেকটি (অপ্রয়োজনীয়) রাস্তা রয়েছে। সেই রাস্তা আগে করতে হবে। তার আগে প্রয়োজনীয় এই রাস্তা নিয়ে খবর প্রকাশ করলে তিনি প্রাণনাশের হুমকি, মারধর, ক্যামেরা কেড়ে নেওয়াসহ বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করেন।
সেখানে এলাকাবাসী এগিয়ে এলে ফয়জার আলী সটকে পড়েন।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
পরবর্তীতে এলাকাবাসী তার বিরুদ্ধে গ্রাম সালিশ ডেকে গণস্বাক্ষর গ্রহণ করেন। তা অতি দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসকসহ থানায় জমা দেবেন বলে এলাকাবাসী জানান।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ ইবনে সিদ্দিক জানান, জিডি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





