রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৪৫ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬

রাজশাহী ও ঝালকাঠি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মেরিনা সুলতানাকে ঝালকাঠি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মামুনুর রশিদকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মেরিনা সুলতানাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মামুনুর রশিদকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

অন্যদিকে, রাজশাহীর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী

সরকারের এ পদায়নের ফলে রাজশাহী ও ঝালকাঠি জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন এলো।