মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে নাজিরপুরে ঐতিহ্যবাহী ‘বেলা বাইচ’ অনুষ্ঠিত

Sanchoy Biswas
মো. শফিকুল ইসলাম, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৫৩ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘মাদক ও অনলাইন জুয়াকে না বলি, স্থানীয় ঐতিহ্য ধারণ করি’—এই ইতিবাচক স্লোগানকে সামনে রেখে নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী বেলা বাইচ।

আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বেলুয়া নদীর মোহনায় স্থানীয় যুব সম্প্রদায়ের উদ্যোগে এই আনন্দমুখর বাইচের আয়োজন করা হয়। বেলুয়া নদীর দু’পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার উৎসুক জনতা করতালির মাধ্যমে বাইচে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুরের বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাত ডালিম।

বেলা বাইচে ৩২ বেলা অংশগ্রহণ করে। প্রতিটি বেলায় দুজন করে চালক ছিলেন।

আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক আরিফুল হাসান উজ্জ্বল এবং সদস্যসচিব মাহবুবুর রহমান শানু। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাসনাত ডালিম বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক এবং তিল তিল করে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া অনলাইন জুয়ার হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। বেলুয়া নদীর এই বাইচ আমাদের গ্রামবাংলার ঐতিহ্যকে যেমন বাঁচিয়ে রাখবে, তেমনি যুবসমাজকে সুপথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্থানীয় যুব সম্প্রদায়ের এহেন প্রশংসনীয় উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত অতিথিরা ভবিষ্যতে সমাজগঠনমূলক ও ঐতিহ্যবাহী এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন। বাইচ শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।