খাগড়াছড়িতে নিরাপত্তাবিষয়ক সমন্বয় সভা
পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানিতে দাঙ্গাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে নিরাপত্তাবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে নিরাপত্তাবিষয়ক সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।
আরও পড়ুন: সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে আসছে ৩০০ মেগাওয়াট
এ সময় তিনি বিগত সময়ে নিরাপত্তা পরিস্থিতি সুষ্ঠু রাখতে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ ইতিবাচক প্রভাব রেখেছে দাবি করে বক্তারা বলেন, আসন্ন সেপ্টেম্বর মাসে যেন স্বার্থান্বেষী মহল কোনো সুযোগ নিতে না পারে, সে লক্ষ্যে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা, কঠিন চীবর দানোৎসব উৎসবমুখর করতে এবং পর্যটকদের নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কর্মপরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হয়।
এ সময় ডিজিএফআই-এর ডেট কমান্ডার কর্নেল মাহফুজ উল বারী, পুলিশ সুপার মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুপ, বিজিবি, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সকল জোন অধিনায়ক, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সরাইল উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়





