তথ্য প্রতিমন্ত্রীর মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপির মা এবং ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি ও নান্দাইল নির্বাচনী এলাকার সাবেক জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর সহধর্মিণী মরহুমা আলহাজ্ব রাহাত আরা খাঁন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে নতুন বাজার দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বেকারির লাখ টাকা জরিমানা
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মরহুমা রাহাত আরা খাঁন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আরও পড়ুন: চিলমারীতে ভুক্তভোগীকে ক্ষমা চাইতে বাধ্য করে ভিডিও ধারণের অভিযোগ, জনমনে ক্ষোভ
এ ছাড়া মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে কালেঙ্গা বাজার দলীয় কার্যালয়ে মরহুমা আলহাজ্ব রাহাত আরা খাঁন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।





