রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত: উলিপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Sanchoy Biswas
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:৫১ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উলিপুর শহরে আনন্দ মিছিল বের করেন।

আরও পড়ুন: শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন

আনন্দ মিছিলটি উলিপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আনন্দ মিছিলে উলিপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, আহত মা

আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মী ও সাধারণ পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কুড়িগ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের মতো দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

শ্রী স্বপন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল, কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা নাজমুল, মইসহ অনেকেই। তৃণমূলের নেতারা।

তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তার এই নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে।