কোটচাঁদপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন খান।
আরও পড়ুন: উলিপুর সীমান্ত বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি
একাডেমিক সুপারভাইজার ফারুখ হোসেনের সঞ্চলনায় সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নেছার উদ্দিন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, সেক্রেটারি শাহাবুদ্দিন খান, পৌর আমির মাওলানা আব্দুল কাইয়ুম, বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, এনসিপি নেতা হৃদয় আহম্মেদ, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান,কামরুুন্নাহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান ও মেজাম্মেল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আরও পড়ুন: নিয়োগ জালিয়াতি ও রাষ্ট্রীয় অর্থ হরিলুট: পিরোজপুরের শহীদ জিয়া কলেজে ১০ বছর ধরে ভুয়া শিক্ষকদের রাজত্ব
শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন খান।
একাডেমিক সুপারভাইজার ফারুখ হোসেনের সঞ্চলনায় সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, সেক্রেটারি শাহাবুদ্দিন খান, পৌর আমির মাওলানা আব্দুল কাইয়ুম, বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, এনসিপি নেতা হৃদয় আহম্মেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নেচার উদ্দিন, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান ও মেজাম্মেল হক।





