গাবতলীতে মাদক ব্যবসায়ী মিনার গ্রেফতার
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া আকন্দপাড়া গ্রামের মৃত জয়নাল প্রাংয়ের ছেলে মিনার হোসেন প্রাং (৪৩) মাদকদ্রব্যসহ থানা পুলিশের হাতে গ্রেফতার।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী মিনার হোসেন দীর্ঘদিন ধরে গোলাবাড়ি বন্দর বাজারে মুরগি ব্যবসার আড়ালে এই ব্যবসা করে আসছিলেন। গতকাল (২২ আগস্ট) শনিবার দিবাগত রাতে পেন্টাডল জাতীয় মাদকদ্রব্য ট্যাবলেট বিক্রির সময় হাতেনাতে জনতার হাতে আটক হন। পরবর্তীতে উক্ত জনতা গাবতলী মডেল থানা কর্তৃপক্ষকে সংবাদ দিলে মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
আরও পড়ুন: কর্মধায় মানবিক রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী
এতে স্থানীয়দের দাবি, সে প্রায় এক বছর যাবৎ গোপনে মাদকদ্রব্য জাতীয় ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত ছিল মিনার হোসেন। পরে তাকে মাদকদ্রব্য জাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে স্থানীয় জনতা আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে।
এ সময় মাদক ব্যবসায়ী মিনার হোসেন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় ছাত্রদল ও সরকারদলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন যে, ১০ হাজার টাকা দিলেই সব ম্যানেজ হয়ে যেত। কিন্তু আমি টাকাটা দিতে অস্বীকার করায় দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে কয়েক ঘণ্টার ব্যবধানে অবশেষে আমাকে পুলিশের ধরিয়ে দেয়।
আরও পড়ুন: সিলেটে বাসের চাপায় মা ও ৯ মাসের শিশু নিহত
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে, মাদক ব্যবসায়ী মিনার হোসেন দীর্ঘদিন যাবৎ গোলাবাড়ি বন্দর বাজারে মুরগি ব্যবসার আড়ালে এই মাদক ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসায়ী মিনারকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত বিধি-ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।





