উৎসবমুখর পরিবেশে সরিষাবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
শুভ জন্মাষ্টমী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে ভক্তি ও আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সরিষাবাড়ী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে শিমলা বাজারস্থ জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মহাদেব চন্দ্র সাহার সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এ.কে.এম. ফয়জুল করিম।
আরও পড়ুন: চট্টগ্রামে ব্যবসায়ীকে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
আরো বক্তব্য দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব শঙ্করলাল রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র সাহা প্রমুখ।
পরে জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আরাননগর বাজার বাজারস্থ মন্দির প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
আরও পড়ুন: নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী স্মৃতি ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শংকর লাল রায় বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বন্যার্ধ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।





