কুলাউড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের এমপি মোঃ শওকতুল ইসলাম। এমপি তার বক্তব্যে বিদ্যুৎ সমস্যা নিয়ে বলেন এ সমস্যা এখন জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন নিয়ে কাজ করছে। অতি দ্রুত এর সুফল পাওয়া যাবে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি কুলাউড়া শহরকে সুন্দর করতে অবৈধ সকল কার্যক্রম প্রতিরোধে লাগাতার অভিযান পরিচালনার জন্য প্রশাসনকে ও পুলিশ প্রশাসনকে তাদের মনোবল আরও বৃদ্ধি করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য নির্দেশনা দেন।
আরও পড়ুন: গভীর রাতে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আলহাজ্ব হযরত আলী
সভায় যানজট নিরসন, যত্রতত্র পার্কিং, শহরে মাদকসেবীদের উৎপাত, বিভিন্ন চা-বাগানের ভেতরে উঠতি বয়সের ছেলেমেয়েদের আড্ডা, গরু চুরি-ছিনতাইরোধে বিট-পুলিশং জোরদার করা, মাদক ও কিশোর গ্যাংদের প্রতিরোধে, সীমান্ত রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সুফিয়ান আহমদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, নির্মাল্য মিত্র সুমন প্রমূখ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে এম শাহজালাল, উপজেলা একাডেমী সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, প্রভাষক তাহমিনা সুলতানা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
আরও পড়ুন: নদীভাঙন কবলিত হরিরামপুরে ৪০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
ইউএনও সানজিদা আক্তার বলেন শহরের অবৈধ স্থাপনা, হকার উচ্ছেদ, মাদক ও অনৈতিক অবক্ষয় রোধে, যানজট নিরসনে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া বিদ্যুতের সংকট মোকাবেলায় শহরে রাত আটটায় সকল দোকান পাঠ বন্ধ রাখার জন্য মাইকিং করে জানিয়ে অচিরেই পদক্ষেপ নেওয়া হবে। তিনি কুলাউড়া শহরকে একটি সুন্দর শহর গড়ে তুলতে প্রশাসনকে স্ব-স্ব অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান।





