চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Sadek Ali
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক গ্রেফতার হয়েছেন ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৯

গ্রেফতারকৃত এম এ খালেক মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার বাসিন্দা।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মেডিকেল ভিসা নিয়ে ভারত যাওয়ার সময় তার ভিসা ও পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় পর এম এ খালেকের বিরুদ্ধে গাংনী থানায় মামলা রয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় করা হয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা এক মামলায় এম এ খালেককে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ২৪ অক্টোবর মেহেরপুর গাংনী উপজেলা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিলো র‌্যাব। পরে উ”চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে ছিলেন। 

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তুহিন মিয়া বলেন, গ্রেফতারের পর তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।