কাভার্ড ভ্যানে ইয়াবার চালান, আটক ৩

Shahrier Islam Pallab
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

​কুরিয়ার সার্ভিসের আড়ালে মাদক পাচারের অভিনব কৌশল ভেস্তে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ঢাকা-রংপুর মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৯৬৫ পিস ইয়াবাসহ চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

​বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ ঘটিকায় বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসি, বগুড়ার উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: ‘জামায়াতের হঠকারিতার সুযোগে আওয়ামী লীগ ফিরলে দায়ী জামায়াত-এনসিপি: রাশেদ খান’

খাকি খামে স্কচটেপে মোড়ানো ১০টি জিপার প্যাকেটে মোট ১৯৬৫ পিস ইয়াবা।

মাদক পরিবহনে ব্যবহৃত 'স্টিডফাস্ট কুরিয়ার লিমিটেড'-এর কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৬৪৬১)।

আরও পড়ুন: কলাপাড়ায় জলবায়ু ন্যায়বিচার ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন

গাড়ির দুটি অফিসিয়াল ডেলিভারি চালান, পার্সেল এবং মাদক কারবারে ব্যবহৃত ৩টি অ্যান্ডয়েড স্মার্টফোন (Realme C11, OPPO A15s সহ)​ মোঃ রাছেল হাওলাদার (৩৬) — কাভার্ড ভ্যান চালক (পিতা: মৃত মান্নান হাওলাদার, স্থায়ী ঠিকানা: বাকেরগঞ্জ, বরিশাল; বর্তমান, মোহাম্মদপুর, ঢাকা)। মোঃ রোকনুজ্জামান (৩৯) — হেলপার (পিতা: মোঃ আব্দুস সোবাহান, ঠিকানা: মিঠাপুকুর, রংপুর)মোঃ মকবুল হোসেন (২৫) — সহযোগী (পিতা: মোঃ ইউসুফ আলী, ঠিকানা: কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন। পার্সেল পরিবহনের আড়ালে এই চক্রে আর কারা জড়িত, তা অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।