আশুলিয়ায় পোশাক কারখানার অগ্নিকান্ডে নিহত ৭, আহত ২৬

Shahrier Islam Pallab
সাভার (আশুলিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৫১ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।

রবিবার সন্ধা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের তৈরী পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, সন্ধা সাড়ে ৬টার দিকে প্রীতি গ্রুপের ওই তৈরী পোশাক কারখানার ভিতরে হঠাৎ বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা এতে। এতে পুরো এলাকা কেঁপে উঠে এবং আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।   স্থানীয়দের দাবি, কারখানারত ভিতরে বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে এসে কারখানার পাশের একটি কাপড়ের দোকানে পড়ে দোকানী জয়নাব বেগম মারা যান এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

আরও পড়ুন: চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেফতার

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের ধারনাত বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে। তবে সাতজন নিহত ছাব্বিশ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।