স্ত্রীর মৃত্যুর দায় গাজী নজরুল ইসলামের দাবি এলাকাবাসীর

Any Akter
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
শ্যামনগরে গাজী নজরুলের ফাসির দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ। ছবিঃ সংগৃহীত
শ্যামনগরে গাজী নজরুলের ফাসির দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ। ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের এমপির কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। 

সোমবার (২১ সে বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলার পৌর সদরে উক্ত কর্মসূচি পালন করা হয়। শুরুতে জেসি কমপ্লেক্স চত্বর থেকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা গাজী নজরুল ইসলামের কুশপুতলিকায় জুতা পেটা ও অগ্নিসংযোগ করে। 

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে আশুলিয়ায় মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৮

এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নুরনগর পাবলিক লাইব্রেরীর আহ্বায়ক আবু ইউসুফ, ভুরুলিয়া সমবায় ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল কালাম মোড়ল, তরুণ সমাজ সেবক রেজাউল ইসলাম, আজু মোল্লা, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মাসুদুর রহমান বাবু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের মৃত্যুর জন্য গাজী নজরুল ইসলামকে দায়ী করে অবিলম্বে তাকে আইনের আওতায় নেয়ার দাবি জানান। বক্তারা বলেন সদ্য কৌশর পেরুনো মেয়েটি অসম বয়সের এমন নাটকীয় বিয়ে মেনে নিতে পারেনি। নিজের লালসার শিকার বানাতে যেয়ে লোকলজ্জার হাত থেকে রক্ষা পেতে নামকাওয়াস্তে বিয়ের নাটক সাজালেও স্ত্রীর মর্যাদা দিতে পারেনি।

আরও পড়ুন: চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেফতার

এসময় বক্তারা আরও বলেন নিম্ন বিত্ত পরিবারের মেয়েটি একটি চাকরির আবেদন করতে যেয়ে নারী লোভী জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের কু-নজরে পড়ে। পরবর্তীতে তার লালসার শিকার হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার মৃত্যু গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের ফল। সেকারণে অবিলম্বে গাজী নজরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে এ অপরাধের বিচার করতে হবে।

উল্লেখ্য গত রোববার রাতে গাজী নজরুল ইসলাম এমপির ন্যাম ভবনের বাসা থেকে তার কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী একই বাসায় অবস্থান করছিল। এঘটনায় পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা খাতুনকে আটক করে।

প্রসঙ্গত গত ২০ জুলাই গাজী নজরুল ইসলামের সাথে মরিয়াম খাতুনের অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা খুব দ্রুত সময়েই ভাইরাল হয়। পরক্ষনে গাজী নজরুল ইসলাম ও তার অনুসারীরা বিষয়টি এআই প্রযুক্তির আবিস্কার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়। তবে একদিন পরেই গাজী নজরুল ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুকে ঐ তরুণীর সাথে তার ১৭ জুন তার বাবার বাড়িতে বিবাহ হয়েছে মর্মে দ্বিতীয় স্ত্রী দাবি করে পোস্ট করলে দেশব্যাপী আলোচনা সমালোচনা শুরু হয়। একপর্যায়ে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী পারিবারিকভাবে বিয়ে হয়েছে দাবি করে ফেসবুকে বক্তব্য রাখেন। পরবর্তীতে ঐ বিয়ের কথিত কাজী বাকি বিল্লাহ জানান আগে কলেমা পড়ে বিয়ে হলেও ১৭ জুন আমার বাড়িতে স্বাক্ষী সহ উপস্থিত হয়ে রেজিষ্টি কাবিন করে। এঘটনার পর আলোচিত ঐ কাজি আত্মগোপনে চলে যায়। এঘটনার পর জামায়াত নেতৃবৃন্দ গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।