গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষক খুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে শনিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধে মকবুল হোসেন (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
নিহতের ফুফাতো ভাই মজিবুর রহমান জানান, একই গ্রামের আব্দুর রশিদ গংদের সাথে মকবুল হোসেনের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আজ জমিতে মাসকলাই বুনতে গেলে বাকবিতন্ডার এক পর্যায়ে রশিদ গং লাঠিসোঁটা নিয়ে হামলা করে মকবুল হোসেনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে যায়। স্বজনরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধে মকবুল হোসেন খুন হয়েছেন। অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।





