আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উলিপুরে মতবিনিময় সভা

Sanchoy Biswas
উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০২ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেক। সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: কিশোরগঞ্জে মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।