মাদকবিরোধী সংগঠনের কর্মকাণ্ড নিয়েও অভিযোগ
নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা লাল মিয়া গ্রেপ্তার
কিশোরগঞ্জের নিকলীতে লাল মিয়া (৩৯) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুড্ডা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লাল মিয়া রোদারপুড্ডা গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে। তিনি জারইতলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
আরও পড়ুন: জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পুড্ডা বাজার থেকে লাল মিয়াকে গ্রেপ্তার করে। তিনি নিকলী থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি।
এদিকে, ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’ নামে একটি সংগঠনের ব্যানারে মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সময় স্থানীয় বাসিন্দাদের হয়রানি, অর্থ আদায় এবং কান ধরে উঠবস করানোর মতো অভিযোগও রয়েছে লাল মিয়ার বিরুদ্ধে। তিনি ওই সংগঠনের কার্যকরী কমিটির সদস্য বলে জানা গেছে।
আরও পড়ুন: শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কার পেল রাজশাহী সিটি করপোরেশন





