হবিগঞ্জে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ

Sadek Ali
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৩২ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

বুধবার (৭ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সাতছড়ি ও কাকমারাছড়া বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

আরও পড়ুন: চট্টগ্রামে ‘কিশোর গ্যাং’ নেতা বগাকে ধরতে নগর ভবনে অভিযানের পর ওসি বদলি

বিজিবি সূত্রে জানা যায়, ৭ অক্টোবর দুপুর ৩টার দিকে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাতছড়ি এলাকার কাদালংকা নামক স্থানে অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বনের মধ্যে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি সন্দেহজনক বস্তা পাওয়া যায়। পরে বস্তাটি তল্লাশি করে কার্টনে ভর্তি মালিকবিহীন ১৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অন্যদিকে, ৬ অক্টোবর রাত ১০টার দিকে ৫৫ বিজিবির অধীন কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্তবর্তী একটি রাবার বাগানে অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৮২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়।

আরও পড়ুন: নীলফামারীতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় মদ ও বাংলাদেশি রসুনের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

জব্দকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং রসুন কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৫ বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।