অর্ধ কোটি টাকার হিরোইন সহ ২জনকে আটক করেছে এসআরবি
৫২৫ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার দুপুরে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানে অভিযুক্তকে আটক করেছে। বৃহস্পিতবার দিবাগত রাত অনুমান ০৩.৪০ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানাধীন ০৪ নং আড়বাব ইউপিস্থ কচুয়া সাকিনে কচুয়া বাজারস্থ এলাকায়।
আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজায় টানা ৭ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি
অভিযান পরিচালনা করে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক হয়। আটককৃতরা হলো মোঃ আরিফুজ্জামান বাপ্পী সে লালপুরের দক্ষিণ লালপুর গ্রামের ফরমান আলীর ছেলে এবং অপরজন হলো, জিল্লুর রহমান (৪১) সে মৃত আলম মোল্লার ছেলে, সে লালপুর উপজেলার উত্তর লালপুরের স্থানীয়।
গ্রেফকারকৃতদের তথ্যমতে, অবৈধ মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে লালপুর বাজারের দিকে যাচ্ছিলো। উক্ত গ্রেফতার পূর্বক প্রদত্ত তথ্যের ভিত্তিতে আসামির হেফাজত হতে আইন মোতাবেক উদ্ধারকৃত আলামত ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম হেরোইন এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল ও ০১ টি এ্যান্ডয়েড মোবাইল জব্দ করা হয়।
আরও পড়ুন: চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাড়ে ৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করাছে নাটোর জেলার লালপুর থানা। এই তথ্য নিশ্চিত করেছে নাটোর থানা।





