নির্বিঘ্নে মণ্ডপে আসুন পূজা উদযাপন করুন: ডিআইজি
সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, নির্বিঘ্নে পূজা মণ্ডপে আসেন, পূজা উদযাপন করুন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো তথ্য এখন পর্যন্ত নেই। আপনারা নির্বিঘ্নে পূজা মণ্ডপে আসেন, পূজা উদযাপন করেন।
গতকাল মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সিলেট রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।
আরও পড়ুন: কালিয়াকৈরে আনন্দ-আবেগ আর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
এসময় তিনি সুনামগঞ্জ পৌর শহরের দূর্গাবাড়ি, রামকৃষ্ণ আশ্রম, কালীবাড়ি, পূর্ব নতুনপাড়াসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে, পূজা উদযাপনের সার্বিক খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, প্রত্যেকটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর তৎপরতা রয়েছে। মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক ও সিসি ক্যামেরাও স্বয়ংক্রিয় রয়েছে। এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের পাশাপাশি, বিজিবি, আনসার, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এস.আর.বি) সহ সাদা পোশাকের গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
আশা করি, সকলেই উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বছরের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন।
এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃদ উপস্থিত ছিলেন।





