সোনারগাঁয়ে দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা নিহত

Sadek Ali
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১১ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার চরহোগলা গ্রামে নিজ ফার্মেসি থেকে বাড়ি যাওয়ার পথে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। জহির কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের আব্দুর রহমান মাতব্বরের ছেলে। যানাজায়, জহির রহমানের বাড়ি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে হলেও তিনি দীর্ঘ ১২ বছর ধরে পরিবার নিয়ে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ২০-২৫ জন তাঁকে কুপিয়ে জখম করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাগনে ইসমাইল ও বিল্লাল হোসেন বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে  দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল মামার।  হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহত ব্যক্তির স্বজনেরা। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরও পড়ুন: শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদ, ঝুট-তুলার গুদাম ও দোকানপাট


 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক