ঝিমাই চা বাগানে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলামকে ঝিমাই চা বাগানের উদ্যোগে এক সংবধর্না দেয়া হয়েছে । রোববার দুপুরে চা বাগান ফ্যাক্টরি এলাকায় বাগানের শ্রমিকদের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাগান পঞ্চায়েতের সাবেক সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও ঝিমাই চা বাগান স্কুলের সহকারী শিক্ষক আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শওকতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, বাগান ব্যবস্থাপক কবির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, ইউপি সদস্য জমির আলী, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাহেল মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, জেলা ছাত্রদলের সদস্য সালমান হোসাইন, ওয়ার্ড বিএনপির সভাপতি হাসু মিয়া, সাধারণ সম্পাদক কামাল মিয়া প্রমুখ।
আরও পড়ুন: শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মশাল মিছিল





