খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

Sadek Ali
লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১৬ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়া গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটিখাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তবে বাসটিতে আগুন দেওয়ার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন