শাজাহানপুরে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

​বগুড়ার শাজাহানপুরে সরকারি অফিসসমূহের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং স্থাপন পদ্ধতি বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর ) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল সরকারি ভবনের অব্যবহৃত ছাদ ব্যবহার করে সৌর বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা।

আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ

​সভায় সরকারি দপ্তরসমূহের ছাদে সোলার প্যানেল স্থাপন, নেট মিটারিং পদ্ধতির কার্যকারিতা, বিদ্যুৎ খরচ কমানো এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান তার বক্তব্যে বলেন, সরকারি ভবনগুলোর অব্যবহৃত ছাদকে সৌর বিদ্যুৎ উৎপাদনের আওতায় আনলে বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি সরকারি ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এটি পরিবেশ সুরক্ষায়ও একটি দারুণ উদ্যোগ।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী প্রকৌশলী রাশেদ ইমরান, ​জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা সাহাবুল ইসলাম, ​এছাড়া বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন ডিজিএম (সদর দপ্তর-কারিগরি) মোঃ আহসান হাবিব, এজিএম (সদস্য সেবা) মোজাহিদুল ইসলাম, পিইউসি প্রতিনিধি আমির উদ্দিন, জুনিয়র আইটি কর্মকর্তা মোঃ রনজিত কুমার মোহন্ত এবং পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।