তিন যুগ পূর্তি উদযাপন করলো সংশপ্তক
শিশুদের কল-কাকলি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন সংশপ্তক তাদের পথচলার তিন যুগ পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, একক ও দলীয় গান, আবৃত্তি এবং নৃত্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিশু-কিশোর সংগঠন সংশপ্তকের তিন যুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দেশে শিশু নিখোঁজ-ও হত্যার ঘটনায় ভয়ানক উদ্বেগ
সংগঠনের উপদেষ্টা ও লুনা পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক এএসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান হোম টেক ডেভেলপার অ্যান্ড বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবিএম সোহেল রশীদ এবং সংগঠনের উপদেষ্টা ও শান্তিনগর ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক টিটু।
আরও পড়ুন: হাজার হাজার নিখোঁজ শিশু কোথায় যাচ্ছে
এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, সংগঠনের সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক ইমরান রাজন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন রাফিয়া বিনতে ইসলাম রুহি ও কারার মৌমিতা মম।





