সাংবাদিক মমিনুল ইসলামের কন্যা মেঘা-মমিনুলের জন্মদিন উদযাপন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ১১:৩৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ঢাকা সংবাদের প্রকাশক-সম্পাদক মমিনুল ইসলাম-এর একমাত্র কন্যা মেঘা-মমিনুলের জন্মদিন আজ আনন্দঘন ও ঘরোয়া পরিবেশে উদযাপিত হয়েছে।

গত শুক্রবার (২৯ মে ২০২৬) কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক উদ্যোগে আয়োজিত এই জন্মোৎসবে পরিবার, আত্মীয়-স্বজন, বাবার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথিরা মেঘাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন, পাওয়া গেছে দেহের টুকরা

জন্মদিন উপলক্ষে মেঘার বাবা সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মেয়ের সুস্থতা ও কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উপস্থিত অতিথিরাও মেঘাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।