আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে খন্দকার সুমনের ‘সাঁতাও’

Shakil
এনামুল কবীর রূপম
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২২ | আপডেট: ৩:৪৫ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া', গোয়া উৎসবের ৫৩ তম আসরে মনোনীত হয়েছে খন্দকার সুমন পরিচালিত, গণঅর্থায়নে নির্মিত ঢাকাই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’।

আগামী ২০শে নভেম্বর থেকে ভারতের গোয়া শহরে ৮ দিনের ওই উৎসবের ‘সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড’ বিভাগে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। বাংলাদেশে পাবে মুক্তি ২৭শে জানুয়ারি।

আরও পড়ুন: চলচ্চিত্রে তৌকীর আহমেদ

সাঁতাও চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হচ্ছে তরুণ চলচ্চিত্র পরিচালক খন্দকার সুমনের। বাংলাদেশী এই প্রথমবারের মতো গণ অর্থায়নে নির্মিত হল পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র সাঁতাও।