ঢাকায় কুড়াতলী বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ফায়ার ইউনিট

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩৮ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজ ও টিনশেডের কিছু বাসাবাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন: গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর কুড়াতলী রিকশা গ্যারেজে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিকভাবে আগুনে কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩