ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ন, ০৪ মে ২০২৬ | আপডেট: ১২:৪৫ অপরাহ্ন, ০৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: দেশে ফের ভূমিকম্প অনুভূত

এ তথ্য নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ।

পুলিশ জানায়, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা উড়ালসড়কের ওপর অপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প

সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও দুইজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।


**মেটা টাইটেল:**



**মেটা কি-ওয়ার্ড:**


**মেটা ডিসক্রিপশন:**