কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪, আহত ৬

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৪২ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। নিহত ও আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে কক্সবাজারের দিকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি জিপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

দুর্ঘটনায় আহত ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা শামসুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও জিপ জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।