বিমানের এমডি জাহিদুল ইসলাম ওএসডি

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৪ | আপডেট: ১০:৩৯ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

জাহিদুল ইসলাম বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা। বিমানের আগে তিনি ৫ বছর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে ওএসডি করা হয়েছে।

জাহিদুল ইসলাম এ বছরের মে মাসের শেষ সপ্তাহে বিমানের এমডি ও সিইওর দায়িত্ব পান। মাত্র আড়াই মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো।

আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর