পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে সচিব পদমর্যাদায় পদোন্নতি

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ৬:২৯ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে সচিব পদমর্যাদায় গ্রেড-ওয়ান পদোন্নতি প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌসিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার এ আদেশ জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি