সেই মেজর শামসুল হায়দার সিদ্দিকী আইজি প্রিজন্স হচ্ছেন

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:২৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১/১১ -এর সময় বহুল আলোচিত মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকীকে কারা অধিদপ্তরের ইন্সপেক্টর জেনারেল আইজি প্রিজন্স পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রক্রিয়া চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের  সময় থেকে দায়িত্ব পালন করা বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। সরকারের গ্রেড দুই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাদের এই পদে নিয়োগ দেয়া হয়ে থাকে। অবসরপ্রাপ্ত মেজর  শামসুল হায়দার সিদ্দিকী কিভাবে এই পদে নিয়োগ দেয়া যায় বিষয়টি সংশ্লিষ্টরা খতিয়ে দেখছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী সূত্র জানায়, কারাগারের মতো স্পর্শকাতর বিভাগের সরকার একজন দক্ষ মানবিক কর্মকর্তাকে প্রধান হিসেবে নিয়োগ দিতে চাচ্ছে।  সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এ পদে নিয়োগ লাভ করলেও এবার শামসুল হায়দার সিদ্দিকীকে এই পদে নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে। সাধারণত সশস্ত্র বাহিনীর কোন কর্মকর্তাকে প্রেষণে কোন বিভাগে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা হলে প্রত্যাহারের সময় অবশ্যই পরবর্তী কর্মকর্তাকে অবশ্যই একই সাথে নিয়োগ দেয়া হয়। এই রীতি দীর্ঘদিন ধরে প্রচলিত আছে। কিন্তু এই ক্ষেত্রে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে প্রত্যাহার করা হলেও নতুন কাউকে নিয়োগ দেয়া হয়নি। নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্র জানায়, বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগেই সাবেক ডিআইজি প্রিজন্স অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকীকে ডেকে নিয়ে তার সাথে কাজ করার অনুরোধ জানান। তাকে গুরুত্বপূর্ণ নিয়োগে সংশ্লিষ্ট প্রশাসনিক ও গোয়েন্দা  কর্মকর্তারা প্রয়োজনীয় তৈরি করছে বলে জানা গেছে। বাংলাদেশের কারা অধিদপ্তরের সাবেক ডিআইজি প্রিজন মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী ওয়ান-ইলেভেনের সময় রাজনৈতিক বন্দি ও সাব-জেলের দায়িত্ব পালনে তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে ২০০৯ সালে  আওয়ামী লীগ সরকারের সময়ে জেল কোড লঙ্ঘনের অভিযোগে তাকে ঢাকা বিভাগ থেকে বদলি করা হয় এবং পরবর্তীতে পোস্টিং দেওয়া হয়।  এয়ারপোর্ট থেকেই তিনি সরকারি বিল ট্রেডস ও ২০২২ সালে  সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন

করেন।

আরও পড়ুন: ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি, একজনকে সংযুক্ত

পেশাগত জীবন ও আলোচিত ঘটনা

ওয়ান-ইলেভেন সময়কাল রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি সাব-জেলে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বন্দির সঙ্গে তার যোগাযোগের অভিজ্ঞতা গণমাধ্যমে তুলে ধরেন।

আরও পড়ুন: চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে

বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান মেজর শামসুল হায়দার সিদ্দিকী এক এগারোর কঠিন সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দের বিশেষ কারাগারে দায়িত্ব পালন করে মানবিক ও পেশাগত দায়িত্ব পালনে আলোচনায় আসেন। এই সময় প্রতিদিনই দেশবাসী গণমাধ্যমে দুই নেত্রীর সর্বশেষ অবস্থা জানতে তার বক্তব্য শোনার জন্য অধির আগ্রহে অপেক্ষা করত। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর, গাজীপুর থেকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী ময়মনসিংহ এলাকার প্রতিটি কারাগারে তার অধিকৃত হওয়ায় জরুরি অবস্থাকালীন সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দের খবর নিতে ছুটে বেরিয়েছেন। আইনি কাঠামোর মধ্যে বয়স্ক ও অসুস্থ নারী রাজবন্দিদের সুস্থ  উন্নত পরিবেশে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। তার কার্যক্রমের সন্তুষ্ট হয়ে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। সরকার বারবার পরিবর্তন হলেও কারা আইন কারা প্রশাসন তবে এখনো বিদ্যমান আছে। বর্তমান সরকার কারাগারকে বিশ্বমানের সংশোধন সেন্টার হিসেবে গড়ে তুলতে চাচ্ছে। এ বিষয়ে সাবেক ডিআইজি প্রিজন শামসুল হায়দার সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে বাংলাবাজার পত্রিকাকে জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কারাগারে আটককালীন তার সাথে পরিচিত। প্রধানমন্ত্রীর তাকে কার্যালয়ে ডেকে নিয়ে তার সাথে কাজ করার অনুরোধের কথা স্বীকার করে বলেছেন তবে তাকে আইজি প্রিজন্স পদে নিয়োগের বিষয়ে তিনি অবহিত নন। মাননীয় প্রধানমন্ত্রী তাকে এ বিষয়ে কিছু বলেননি।