বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:০৪ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

এর আগে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দলটির মহাসচিব পদে পরিবর্তন আসে। এরই ধারাবাহিকতায় গঠনতন্ত্র অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী