রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫২ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আদালতে নেওয়া হচ্ছে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছিল। অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তদন্ত কমিটিও গঠন করেছিল।

আরও পড়ুন: উত্তরার ডিসিসহ ডিএমপির তিন ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

তবে রাকিবুল হাসান দাবি করেছিলেন, ছড়িয়ে পড়া অডিওটি তার নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।

এর আগে অডিও ছড়িয়ে পড়ার পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

আরও পড়ুন: গুলশান থানার নতুন ওসি আবু জায়েদ বনানীতে সালাউদ্দিন

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।