ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিনিময়
ওলামা দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রেজা ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে। এ সময় আলহাজ মাওলানা কাজী সেলিম রেজা ভাই বিএনপি চেয়ারম্যানকে ফুলের তোড়া প্রদান করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আরও পড়ুন: পুরান ঢাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ওলামা দলের নেতৃবৃন্দের সাংগঠনিক ভূমিকার প্রশংসা করেন এবং দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে ওলামা দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দলীয় কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করবে।





