জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ৩০ মে ২০২৬ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি আনা বিরল প্রজাতির সাদা মহিষ (অ্যালবিনো বাফেলো) ঘিরে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ঈদুল আজহার পরদিন থেকেই প্রাণীটিকে দেখতে চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও ঈদের দ্বিতীয় দিন থেকে সাদা মহিষটি দেখতে আগ্রহী মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জাতীয় চিড়িয়াখানার এল-০৭ নম্বর খাঁচায় রাখা প্রাণীটির সামনে অন্যান্য প্রাণীর তুলনায় বেশি দর্শনার্থী সমাগম লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন: ‘ভইরা দে’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে একটি পরিচিতিমূলক ট্যাগ স্থাপন করা হয়েছে। সেখানে বাংলা ভাষায় ‘সাদা মহিষ’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ উল্লেখ রয়েছে। প্রাণীটির ব্যতিক্রমী শারীরিক বৈশিষ্ট্য এবং বিরলতা দর্শনার্থীদের মধ্যে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গত বুধবার রাতে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। পরদিন সকাল থেকেই প্রাণীটিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ দৃশ্যমানভাবে বাড়তে শুরু করে। বিরল বৈশিষ্ট্যের এ প্রাণীটি বর্তমানে চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর ৫ হাজার ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

কর্তৃপক্ষ আরও জানায়, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও আলোচিত এই অ্যালবিনো মহিষটি দেখতে প্রতিদিনই বিপুলসংখ্যক দর্শনার্থী চিড়িয়াখানায় আসছেন। ফলে চিড়িয়াখানার পরিবেশও আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।