মোহাম্মদপুরে ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত ওসি-এসআই

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬ | আপডেট: ৯:১০ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, যে পরামর্শ দিলেন ট্রাফিক পুলিশের

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এবং এক উপ-পরিদর্শক (এসআই) অভিযানের সময় হামলার শিকার হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ছিনতাইকারী আহত হন।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, অভিযান চলাকালে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।

আরও পড়ুন: ঢাবির দুই ছাত্রী হলে জলাবদ্ধতা নিরসন, শিক্ষার্থীদের জীবনযাত্রা স্বাভাবিক

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান চলাকালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা করে। এতে ওসি ও এক এসআই আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ ছিনতাইকারীদের মধ্যে রয়েছেন চোরা রুবেল ও কানা আমির। ঘটনায় আরও দুইজনসহ মোট চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এলাকায় ছিনতাই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।