রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক নির্বাচিত
ছবিঃ সংগৃহীত
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা উন্নয়নে প্রতিটি থানা ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশিং কার্যক্রম আবারও শুরু হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিটি থানা ভিত্তিক কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হচ্ছে। রাজধানীর অভিজাত বনানী থানা এলাকায় ১২ সদস্যের উপদেষ্টা কমিটি ও ৩২ সদস্যের কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির আহ্বায়ক করা হয়েছে সমাজসেবক শওকত আলী ভূঁইয়া দিলনকে। কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ রেজাউর রহমান ফাহিম। সম্প্রতি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এক বৈঠকে উক্ত কমিটি গঠন করা হয়। গুলশান ডিভিশনের মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বরাবর এই কমিটি দাখিল করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম।





