মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:০১ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মতিঝিলে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার ডিএসসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামের নেতৃত্বে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এজিবি কলোনি কাঁচাবাজার পর্যন্ত সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়কের পাশের ফুটপাত দখল করে স্থাপিত বিভিন্ন অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা হয়।

আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও বিবাদীর পক্ষে পুলিশ, বসতিদেরকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা এবং স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।